রিটার্ন, এক্সচেঞ্জ ও রিফান্ড নীতি
১. ডেলিভারির সময় চেক করুন
পার্সেল হাতে পেয়ে ডেলিভারিম্যানের সামনেই খুলে পণ্য, সাইজ, রং ও পরিমাণ মিলিয়ে নিন। পণ্য ভুল, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে ডেলিভারিম্যান থাকা অবস্থায়ই 01313-335533 নম্বরে কল করে জানান এবং পণ্যটি ফেরত দিন; আপনাকে কোনো টাকা দিতে হবে না। ডেলিভারিম্যান চলে যাওয়ার পর ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্যের অভিযোগ গ্রহণ করা হবে না। আমাদের ভুল না থাকা সত্ত্বেও পণ্য না নিলে ৳১০০ ডেলিভারি চার্জ দিতে হবে।
২. সাইজ বা রং এক্সচেঞ্জ
• পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে ফোনে জানাতে হবে; প্রতি অর্ডারে একবার, স্টক থাকা সাপেক্ষে।
• পণ্য অব্যবহৃত, না-ধোয়া, ট্যাগসহ, মূল প্যাকেজিং ও ইনভয়েসসহ ফেরত দিতে হবে।
• নতুন পণ্য পাঠানোর ৳১০০ ডেলিভারি চার্জ গ্রাহক দেবেন; দামের পার্থক্য সমন্বয় করা হবে।
৩. রিফান্ড
• ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য (ডেলিভারির সময় জানানো) হলে সম্পূর্ণ টাকা ফেরত, অথবা চাইলে পণ্য বদল।
• অগ্রিম দেওয়া অর্ডার কুরিয়ারে পাঠানোর আগে বাতিল করলে সম্পূর্ণ টাকা ফেরত; পাঠানোর পরে বাতিল করলে ৳১০০ কুরিয়ার খরচ বাদে ফেরত।
• অগ্রিম নেওয়ার পর নির্ধারিত সময়ে ডেলিভারি দিতে না পারলে ১০ দিনের মধ্যে একই মাধ্যমে সম্পূর্ণ টাকা ফেরত।
• পণ্য স্টকে না থাকলে ৪৮ ঘণ্টার মধ্যে জানানো হবে এবং অগ্রিম ৭২ ঘণ্টার মধ্যে ফেরত।
• অন্যান্য ক্ষেত্রে ফেরত পণ্য হাতে পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে বিকাশ/নগদে টাকা ফেরত।
৪. যা ফেরত বা বদল হবে না
• ব্যবহৃত, ধোয়া বা গ্রাহকের কারণে ক্ষতিগ্রস্ত পণ্য।
• গ্রুমিং পণ্য (হেয়ার পাউডার, রেজর, কার্ট্রিজ): সিল খোলা হলে ফেরত বা বদল হবে না।
• পণ্য নেওয়ার পর শুধু "পছন্দ হয়নি" কারণে টাকা ফেরত হয় না; তবে উপরের নিয়মে এক্সচেঞ্জ করা যাবে।
যোগাযোগ: 01313-335533 (প্রতিদিন সকাল ১০টা – রাত ৮টা) · facebook.com/uniqo.com.bd · uniqo.com.bd@gmail.com। বিস্তারিত: শর্তাবলী ও নীতিমালা পেজ।
Return, exchange & refund policy (English)
1. Check at delivery: open the parcel in front of the rider. If the item is wrong, damaged or defective, call 01313-335533 while the rider is there and return it — you pay nothing. Complaints about wrong or damaged items after the rider leaves are not accepted. Refusing a correct parcel costs the ৳100 delivery charge.
2. Size or colour exchange: tell us by phone within 3 days of delivery; unused, unwashed, with tags, original packaging and invoice; once per order, subject to stock. You pay ৳100 delivery for the new item; price differences are settled.
3. Refunds: wrong/defective item reported at delivery — full refund or replacement. Advance-paid order cancelled before dispatch — full refund; after dispatch — refund minus ৳100. Advance paid and we can't deliver on time — full refund within 10 days by the same method. Out of stock — we tell you within 48 hours and refund any advance within 72 hours. Other refunds within 7 working days of receiving the return (bKash/Nagad).
4. Not returnable: used, washed or customer-damaged items; grooming items (hair powder, razors, cartridges) once the seal is opened. No refund for change of mind after accepting the parcel; exchange is still possible.