Delivery across Bangladesh
Delivery across Bangladesh

শর্তাবলী ও নীতিমালা

সর্বশেষ হালনাগাদ: ১৭ নভেম্বর ২০২৬

আমাদের প্রতি আপনার আস্থার জন্য ধন্যবাদ। Uniqo-র ওয়েবসাইট (uniqo.com.bd), ফেসবুক পেজ বা ফোনে পণ্য ক্রয়ের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী প্রযোজ্য হবে:

১. ক্রয়-বিক্রয় নীতিমালা
• ওয়েবসাইট, ফেসবুক পেজ বা ফোনে (01313-335533) অর্ডার করা যাবে। প্রতিটি অর্ডার ফোনে কনফার্ম করার মাধ্যমে চূড়ান্ত হবে।
• পেমেন্ট: বেশিরভাগ অর্ডারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। কিছু পণ্যে, অথবা কুরিয়ারে গ্রাহকের আগের ডেলিভারি রেকর্ড অনুযায়ী, অর্ডার কনফার্মের জন্য ডেলিভারি চার্জ বা আংশিক অগ্রিম লাগতে পারে। কত টাকা লাগবে তা চেকআউটে ও কনফার্মেশন কলে জানানো হবে। অগ্রিম চেকআউটে দেখানো মাধ্যমে (বিকাশ/নগদ ইত্যাদি) পরিশোধ করতে হবে।
• সকল মূল্য টাকায়। ডেলিভারি চার্জ সারা দেশে ৳১০০।
• পণ্যের ছবি আসল পণ্যের ডিজাইন অনুযায়ী; আলো, স্ক্রিন বা ছবির ধরনভেদে রঙ ও খুঁটিনাটিতে সামান্য পার্থক্য হতে পারে।
• ভুলবশত মূল্য বা স্টক ভুল দেখালে গ্রাহককে জানিয়ে অর্ডার বাতিল করা হতে পারে; অগ্রিম দেওয়া টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
• ভুয়া বা বারবার বাতিল করা অর্ডারের ক্ষেত্রে Uniqo অগ্রিম পেমেন্ট চাইতে বা অর্ডার বাতিল করতে পারে।

২. ডেলিভারীর সময়সীমা
• অর্ডার কনফার্মের ৪৮ ঘণ্টার মধ্যে পণ্য কুরিয়ারে (Steadfast, Pathao বা CarryBee) হস্তান্তর করা হবে এবং SMS/ফোনে জানানো হবে।
• ঢাকার ভেতরে ২–৪ কার্যদিবসের মধ্যে ডেলিভারি করা হবে।
• ঢাকার বাইরে সাধারণত ৩–৭ কার্যদিবসের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে।
• অপ্রত্যাশিত কারণে ডেলিভারী বিলম্ব হলে গ্রাহককে পূর্বেই জানানো হবে।

৩. পণ্য গ্রহণের সময় যাচাই (গুরুত্বপূর্ণ)
• ডেলিভারিম্যানের সামনেই পার্সেল খুলে পণ্য, সাইজ, রং ও পরিমাণ মিলিয়ে নিন।
• পণ্য ভুল, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে ডেলিভারিম্যান থাকা অবস্থায়ই 01313-335533 নম্বরে কল করে জানান এবং পণ্যটি ডেলিভারিম্যানের কাছে ফেরত দিন। সেক্ষেত্রে আপনাকে কোনো টাকা দিতে হবে না।
• পণ্য গ্রহণ করে ডেলিভারিম্যান চলে যাওয়ার পর ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্যের অভিযোগ গ্রহণ করা হবে না।
• Uniqo-র ভুল না থাকা সত্ত্বেও পণ্য গ্রহণ না করলে ৳১০০ ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।

৪. মূল্যফেরত (Refund) নীতিমালা
• ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য (ডেলিভারির সময় জানানো) হলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে, অথবা গ্রাহক চাইলে পণ্য বদলে দেওয়া হবে।
• অগ্রিম প্রদত্ত অর্ডার কুরিয়ারে পাঠানোর আগে বাতিল করলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে; পাঠানোর পরে বাতিল করলে শুধু ৳১০০ কুরিয়ার খরচ বাদ দিয়ে টাকা ফেরত দেওয়া হবে।
• অগ্রিম মূল্য নেওয়ার পর Uniqo নির্ধারিত সময়ে ডেলিভারি দিতে না পারলে, ১০ দিনের মধ্যে যে মাধ্যমে টাকা দেওয়া হয়েছে সেই মাধ্যমেই সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
• পণ্য স্টকে না থাকলে ৪৮ ঘণ্টার মধ্যে জানানো হবে এবং অগ্রিম টাকা ৭২ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হবে।
• অন্যান্য ক্ষেত্রে ফেরত পণ্য হাতে পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে মূল্যফেরত সম্পন্ন করা হবে (বিকাশ/নগদে)।

৫. এক্সচেঞ্জ ও পণ্যফেরত (Return) নীতিমালা
• সাইজ বা রং বদল: পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে ফোনে জানাতে হবে; প্রতি অর্ডারে একবার, স্টক থাকা সাপেক্ষে। নতুন পণ্য পাঠানোর ৳১০০ ডেলিভারি চার্জ গ্রাহক বহন করবেন; দামের পার্থক্য সমন্বয় করা হবে।
• বদলের পণ্য অব্যবহৃত, না-ধোয়া, ট্যাগসহ, মূল প্যাকেজিং ও ইনভয়েসসহ ফেরত দিতে হবে।
• ব্যবহৃত বা গ্রাহকের কারণে ক্ষতিগ্রস্ত পণ্য ফেরত বা বদল হবে না।
• গ্রুমিং পণ্য (হেয়ার পাউডার, রেজর, কার্ট্রিজ): স্বাস্থ্যগত কারণে সিল খোলা হলে ফেরত বা বদল হবে না।
• পণ্য গ্রহণের পর শুধু "পছন্দ হয়নি" কারণে মূল্যফেরত হবে না; তবে উপরের নিয়মে এক্সচেঞ্জ করা যাবে।

৬. বিক্রয়োত্তর সেবা ও কোয়ালিটি গ্যারান্টি
• কোয়ালিটি গ্যারান্টি: প্রতিটি পণ্য পাঠানোর আগে হাতে চেক করা হয়, এবং পণ্যের মান বিবরণ অনুযায়ী হবে। ডেলিভারির সময় সমস্যা পেলে বিনা খরচে বদল বা সম্পূর্ণ টাকা ফেরত (৩ নম্বর অংশ অনুযায়ী)।
• সাইজ বাছাই, ব্যবহারের নির্দেশিকা বা পণ্যের বিষয়ে যেকোনো প্রশ্নে আমাদের কাস্টমার সার্ভিস সহযোগিতা করবে: ফোন 01313-335533 (প্রতিদিন সকাল ১০টা – রাত ৮টা) · ইমেইল uniqo.com.bd@gmail.com · ফেসবুক facebook.com/uniqo.com.bd
• অভিযোগ: ফোন, ইমেইল বা ফেসবুকে জানান। ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দেওয়া হবে এবং ৭ দিনের মধ্যে সমাধানের চেষ্টা করা হবে। অভিযোগ দেখেন: মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম।

৭. অন্যান্য শর্তাবলী
• গ্রাহকের নাম, ফোন নম্বর ও ঠিকানা শুধু অর্ডার, ডেলিভারি ও সেবার কাজে ব্যবহার করা হবে এবং শুধু কুরিয়ার ও পেমেন্ট সেবার সাথে শেয়ার করা হবে; কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হবে না। ওয়েবসাইটে কুকি ব্যবহারের বিষয়ে প্রথমবার প্রবেশের সময় জানানো হবে।
• Uniqo কর্তৃপক্ষ যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে; তবে অর্ডারের সময় যে শর্তাবলী চালু ছিল, সেই অর্ডারে তা-ই প্রযোজ্য হবে।
• সকল লেনদেন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।

প্রতিষ্ঠানের তথ্য: Uniqo (ইউনিকো) · হোসাইন মঞ্জিল, রসুলবাগ আবাসিক এলাকা, বাকলিয়া, চকবাজার, চট্টগ্রাম · ফোন 01313-335533 · uniqo.com.bd@gmail.com · uniqo.com.bd

Your cart (0)